বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ১৩.১২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ১৫.৩৮ শতাংশ, পরশু ছিল ১৪.১৩ শতাংশ, বুধবার ছিল ১৪.৭৩ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৭৩ শতাংশ, সোমবার ছিল ১১.৬০ শতাংশ, রবিবার ছিল ১২.৭২ শতাংশ এবং শনিবার ছিল ৯.৬৬ শতাংশ।
গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে, পরশুও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৫১ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৩৫০ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২১১১৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন। সুস্থতার হার ৯৭.১০ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.১০ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৪৮০৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।