বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ১৩.৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
মৃত ব্যক্তি ৫১ থেকে ৬০ বছর বয়সের ময়মনসিংহ বিভাগের একজন মহিলা।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩রা অক্টোবর সকাল ৮টা থেকে ৪ঠা অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ১২.০০ শতাংশ, পরশু ছিল ১৪.৩৫ শতাংশ, শনিবার ছিল ১৫.২৮ শতাংশ, শুক্রবার ছিল ১৪.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৩.৫৩ শতাংশ, বুধবার ছিল ১৪.০৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১৫.৪২ শতাংশ, সোমবার ছিল ১৩.৫৮ শতাংশ, রবিবার ছিল ১২.৯৬ শতাংশ, শনিবার ছিল ১৩.১২ শতাংশ, শুক্রবার ছিল ১৫.৩৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.১৩ শতাংশ, বুধবার ছিল ১৪.৭৩ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৭৩ শতাংশ, সোমবার ছিল ১১.৬০ শতাংশ, রবিবার ছিল ১২.৭২ শতাংশ এবং শনিবার ছিল ৯.৬৬ শতাংশ।
গতকাল করোনায় দুইজনের মৃত্যু হয়েছে, পরশু একজনের মৃত্যু হয়েছে, শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার ছয় জনের মৃত্যু হয়েছে, রবিবার দুই জনের মৃত্যু হয়েছে, শনিবার চারজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৭২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭৫৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জন। সুস্থতার হার ৯৭.০২ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৭৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৯৪৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।