শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনায় দুইজনের মৃত্যু দুইজনই পুরুষ

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং দুইজনই পুরুষ।

আজ করোনা সংক্রমণের হার ১৩.৮৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ঠা অক্টোবর সকাল ৮টা থেকে ৫ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।

মৃত ব্যক্তিরা ঢাকা ও খুলনা বিভাগের। বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে।

গতকাল সংক্রমণের হার ছিল ১৩.৮০ শতাংশ, পরশু ছিল ১২.০০ শতাংশ, রবিবার ছিল ১৪.৩৫ শতাংশ, শনিবার ছিল ১৫.২৮ শতাংশ, শুক্রবার ছিল ১৪.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৩.৫৩ শতাংশ, বুধবার ছিল ১৪.০৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১৫.৪২ শতাংশ, সোমবার ছিল ১৩.৫৮ শতাংশ, রবিবার ছিল ১২.৯৬ শতাংশ, শনিবার ছিল ১৩.১২ শতাংশ, শুক্রবার ছিল ১৫.৩৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.১৩ শতাংশ, বুধবার ছিল ১৪.৭৩ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৭৩ শতাংশ, সোমবার ছিল ১১.৬০ শতাংশ, রবিবার ছিল ১২.৭২ শতাংশ এবং শনিবার ছিল ৯.৬৬ শতাংশ। 

গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে, পরশু দুইজনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার ছয় জনের মৃত্যু হয়েছে, রবিবার দুই জনের মৃত্যু হয়েছে, শনিবার চারজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৭৪ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। সুস্থতার হার ৯৭.০০ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৯৬১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৯৮৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com