শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সাজেকে যানবাহন চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে অতিবৃষ্টিতে সড়কে পাহাড়  ধ্বসের ঘটনায় সাড়ে ছয় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আকতার।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের নন্দারাম এলাকায় অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসে সাজেক-খাগড়াছড়ি প্রধান সড়কে পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসের কারণে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রধান সড়কের উপর পাহাড় ধসের ঘটনায় রাস্তার দুই পাশে আটকা পড়ে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

ঘটনার পর পরই সড়ক থেকে মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ শুরু করে। প্রায় সাড়ে ছয় ঘন্টা পর সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার আরো জানান, সাজেকে পাহাড় ধসের কারণে প্রায় ৫ হাজার পর্যটক দুই পাশে আটকা পড়ে। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সাথে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোন সমস্যা নেই। বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, টানা নয় দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরো তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com