বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস উল্টে মাইক্রোবাসের উপর পড়ে ৬ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুর সেফটি ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের লেনে একটি মাইক্রোবাসের উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।