বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু সেতুর উপর আবারো সড়ক দুর্ঘটনা

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুর উপর বৃহস্পতিবার মধ্যরাতে ৩ নম্বর পিলারের কাছে দুইদিনের ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ফলে উত্তরবঙ্গগামী লেনে প্রায় পৌণে এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সেতুর পূর্ব পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আশা-শাকিব পরিবহন নামের একটি বাস বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর ৩ নম্বর পিলারের কাছে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে লেনের মধ্যে পড়ে যায়। এতে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর পূর্ব পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উদ্ধারকারী র‌্যাকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণের পর ১২টা ৫০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

এই দুর্ঘটনার দুইদিন আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে বাস-ট্রাক সংঘর্ষে একটি লেনে দেড় ঘণ্টাসহ উভয় লেনে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com