বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে চারজনই মহিলা।
আজ সংক্রমণের হার ১০.০০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
মৃতদের মধ্যে ময়মনসিংহ বিভাগের তিনজন এবং ঢাকা বিভাগের দুইজন। মৃতদের বয়স ২১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ই অক্টোবর সকাল ৮টা থেকে ৭ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ১০.৭৬ শতাংশ, পরশু ছিল ১৩.৮৬ শতাংশ, মঙ্গলবার ছিল ১৩.৮০ শতাংশ, সোমবার ছিল ১২.০০ শতাংশ, রবিবার ছিল ১৪.৩৫ শতাংশ, শনিবার ছিল ১৫.২৮ শতাংশ, শুক্রবার ছিল ১৪.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৩.৫৩ শতাংশ, বুধবার ছিল ১৪.০৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১৫.৪২ শতাংশ সোমবার ছিল ১৩.৫৮ শতাংশ, রবিবার ছিল ১২.৯৬ শতাংশ, শনিবার ছিল ১৩.১২ শতাংশ এবং শুক্রবার ছিল ১৫.৩৮ শতাংশ।
গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে, পরশু দুইজনের মৃত্যু হয়েছে,মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার ছয় জনের মৃত্যু হয়েছে, রবিবার দুই জনের মৃত্যু হয়েছে এবং শনিবার চারজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৮০ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৯০১৫জন।
গত ২৪ ঘণ্টায় ৭০১ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন। সুস্থতার হার ৯৭.০৩ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০১ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৯১২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ০৭২২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।