বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ৭.১৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
মৃত ব্যক্তিরা ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৩১ থেকে ৭০ বছর বয়সের তিনজন মহিলা এবং একজন পুরুষ ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ই অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও দুইজনের মৃত্যু হয়েছে, সোমবার তিন জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবার পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৯৩ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৮.৯২ শতাংশ, পরশু ছিল ৯.৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৮৬ শতাংশ, সোমবার ছিল ৯.১৯ শতাংশ, রবিবার ছিল ৯.৯৪ শতাংশ, শনিবার ছিল ১৩.৬০ শতাংশ এবং শুক্রবার ছিল ১০.০০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১৭৯৭জন।
গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ০৭২ জন। সুস্থতার হার ৯৭.১১ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৩৭২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।