রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

জুরাছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা অসহায় ভাবার কোন কারণ নেই, সরকার সব সময় পাশে রয়েছে। তাই আমরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বার বার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার জুরাছড়ি উপজেলায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন কালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান একথা বলেন। সকালে উপজেলায় সরেজমিনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসক ফান্ড থেকে ৫৬ পরিবারকে ২ হাজার ৫’শ টাকা করে প্রদান করেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা উপস্থিত ছিলেন। 

এর আগে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের পক্ষ থেকে ২৫ কেজি চাল ও ৭ হাজার ৫শ টাকা হারে ৫৬ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রদান করা হয়। 

উল্লেখ্য, গেল ৯ অক্টোবর জুরাছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উপজেলায় ফায়ার সার্ভিস না থাকার কারণে মুর্হুতের মধ্যে ৫৪ দোকান ও ২ বসতিঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে নিঃশ্ব হয়ে যায় প্রতিদিন আয় রোজগার করা তাদের ব্যবসা বাণিজ্য।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com