বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আ’লীগ নেতা ডা. মকবুল হোসেন পুনরায় বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. মকবুল হোসেন পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন, ৮৭৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কারারুদ্ধ স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ পেয়েছেন, ৭২১ ভোট।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইভিএম পদ্ধতিতে সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১২ কেন্দ্রে মোট ভোট ভোটার ছিল, এক হাজার ৬২৩ জন। ভোট পড়েছে, এক হাজার ৬০০টি। পাঁচ ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটার ছিল এক হাজার ৫৯৫ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত ডা. মকবুল হোসেন (আনারস মার্কা) ১৫৩ ভোটে স্বতন্ত্র (মোটরসাইকেল মার্কা) প্রার্থী আবদুল মান্নান আকন্দকে পরাজিত করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন ছাড়াও ১২ ওয়ার্ডে সাধারণ সদস্যের ১২ পদে ৩২ জন ও সংরক্ষিত নারী আসনে চার সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রিজাইডিং অফিসার হিসেবে ১২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ২৪ জন, পোলিং অফিসার হিসেবে ৪৮জন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে ৮৪ জন দায়িত্ব পালন করেন।

ডা. মকবুল হোসেন বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান হন। ২০২২ সালে মেয়াদ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রশাসকের দায়িত্ব দেন। এরপর নির্বাচনে তাকে দলীয় প্রার্থী করা হয়েছিল।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন ধারার দুটি মামলায় জেলে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com