বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৬.৯৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই পুরুষ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ই অক্টোবর সকাল ৮টা থেকে ১৮ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু ৬ জনের মৃত্যু হয়েছে, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবার চারজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও দুইজনের মৃত্যু হয়েছে, সোমবার তিন জনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪০৮ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৯২ শতাংশ, পরশু ছিল ৫.৮৬ শতাংশ , শনিবার ছিল ৭.৭৮ শতাংশ, শুক্রবার ছিল ৭.১৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৮.৯২ শতাংশ, বুধবার ছিল ৯.৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৮৬ শতাংশ, সোমবার ছিল ৯.১৯ শতাংশ এবং রবিবার ছিল ৯.৯৪ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩১১৯জন।
গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.১৫ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৫৬৬৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।