বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
আজ করোনা সংক্রমণের হার ৫.৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২০শে অক্টোবর সকাল ৮টা থেকে ২১শে অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু দুই জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ছয় জনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার ৬ জনের মৃত্যু হয়েছে, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবার চারজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও দুইজনের মৃত্যু হয়েছে, সোমবার তিন জনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪১১ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৫.৮২ শতাংশ, পরশু ছিল ৭.১৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৯৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯২ শতাংশ, রবিবার ছিল ৫.৮৬ শতাংশ, শনিবার ছিল ৭.৭৮ শতাংশ, শুক্রবার ছিল ৭.১৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৮.৯২ শতাংশ, বুধবার ছিল ৯.৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৮৬ শতাংশ, সোমবার ছিল ৯.১৯ শতাংশ এবং রবিবার ছিল ৯.৯৪ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩৮৭৮জন।
গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯৭.২০ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.১৮ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৬৮৮৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।