বাংলা হেডলাইনস: দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার ৬ শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ শনিবার করোনা সংক্রমণের হার ৫.৪৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৫.৮৭ শতাংশ এবং পরশু ছিল ৫.৮২ শতাংশ।
এদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ৫১ থেকে ৬০ বছর বয়সের সিলেট বিভাগের একজন মহিলা।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২১শে অক্টোবর সকাল ৮টা থেকে ২২শে অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুই জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ছয় জনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার ৬ জনের মৃত্যু হয়েছে, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবার চারজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও দুইজনের মৃত্যু হয়েছে, সোমবার তিন জনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪১২ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৫.৮২ শতাংশ, পরশু ছিল ৭.১৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৯৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯২ শতাংশ, রবিবার ছিল ৫.৮৬ শতাংশ, শনিবার ছিল ৭.৭৮ শতাংশ, শুক্রবার ছিল ৭.১৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৮.৯২ শতাংশ, বুধবার ছিল ৯.৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৮৬ শতাংশ, সোমবার ছিল ৯.১৯ শতাংশ এবং রবিবার ছিল ৯.৯৪ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪০০২জন।
গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। সুস্থতার হার ৯৭.২২ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২০ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৭১১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।