বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন ১.৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল সংক্রমণের হার ছিল ৩.৪২ শতাংশ, পরশু ছিল ৩.৬০ শতাংশ, বুধবার ছিল ৫.০১ শতাংশ, মঙ্গলবার ছিল ৫.৭০ শতাংশ, সোমবার ছিল ৪.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.৪৪ শতাংশ, শনিবার ছিল ৫.৪৯ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৭ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ৫.৮২ শতাংশ।
এদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি রাজশাহী বিভাগের ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮শে অক্টোবর সকাল ৮টা থেকে ২৯শে অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশুও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজন মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ছয়জনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার ছয়জনের মৃত্যু হয়েছে এবং শনিবার দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪১৯ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫০৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। আজ সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৯৬৩০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।