বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

করোনায় একজন মহিলার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের ৩.০৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

ময়মনসিংহ বিভাগের মৃত মহিলাটির বয়স ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১শে অক্টোবর সকাল ৮টা থেকে ১লা নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২.৪১ শতাংশ, পরশু ছিল ২.৮৪ শতাংশ, শনিবার ছিল ১.৮৮ শতাংশ, শুক্রবার ছিল ৩.৪২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৩.৬০ শতাংশ, বুধবার ছিল ৫.০১ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৫.৭০ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু চার জনের মৃত্যু হয়েছে, শনিবার একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজন মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৪ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫৩৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন। আজ সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৩৩ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩০৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৭০৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com