বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ৩.১০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২রা নভেম্বর সকাল ৮টা থেকে ৩রা নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.৮১ শতাংশ, পরশু ছিল ৩.০৬ শতাংশ, সোমবার ছিল ২.৪১ শতাংশ, রবিবার ছিল ২.৮৪ শতাংশ, শনিবার ছিল ১.৮৮ শতাংশ, শুক্রবার ছিল ৩.৪২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৩.৬০ শতাংশ, বুধবার ছিল ৫.০১ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৫.৭০ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি,পরশু একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার চার জনের মৃত্যু হয়েছে, শনিবার একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজন মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৫ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫৬৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৩১৬ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন। আজ সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৩৪ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ১৫৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।