বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নাই এবং করোনা সংক্রমণের হার ১.৯৬ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ ঠা নভেম্বর সকাল ৮টা থেকে ৫ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার চার জনের মৃত্যু হয়েছে, শনিবার একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজন মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে এবং রবিবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৫ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৩.২৫ শতাংশ, পরশু ছিল ৩.১০ শতাংশ, বুধবার ছিল ৪.৮১ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.০৬ শতাংশ, সোমবার ছিল ২.৪১ শতাংশ, রবিবার ছিল ২.৮৪ শতাংশ, শনিবার ছিল ১.৮৮ শতাংশ, শুক্রবার ছিল ৩.৪২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৩.৬০ শতাংশ, বুধবার ছিল ৫.০১ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৫.৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫৭৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন। আজ সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৩৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ১৯৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।