বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনা ভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ করোনা সংক্রমণের হার ১.৭২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ই নভেম্বর সকাল ৮টা থেকে ৮ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১.৭৯ শতাংশ, পরশু ছিল ১.০০ শতাংশ এবং শনিবার ছিল ১.৯৬ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি এবং রবিবার চার জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৬ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫৯৩০জন।
গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন। আজ সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৩৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৩০৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।