বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার টানা তিন দিন করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। আজ করোনা সংক্রমণের হার ১.৬৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ই নভেম্বর সকাল ৮টা থেকে ৯ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং পরশুও করোনায় কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৬ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১.৭২ শতাংশ, পরশু ছিল ১.৭৯ শতাংশ, রবিবার ছিল ১.০০ শতাংশ এবং শনিবার ছিল ১.৯৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫৯৯২জন।
গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। আজ সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৪০ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৩৪১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।