বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার টানা ছয় দিন করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। আজ করোনা সংক্রমণের হার ১.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই নভেম্বর সকাল ৮টা থেকে ১২ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৬ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১.৯৭ শতাংশ, পরশু ছিল ১.৫২ শতাংশ, বুধবার ছিল ১.৬৬ শতাংশ, মঙ্গলবার ছিল ১.৭২ শতাংশ, সোমবার ছিল ১.৭৯ শতাংশ, রবিবার ছিল ১.০০ শতাংশ এবং শনিবার ছিল ১.৯৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। আজ সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৪১ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৪২৯৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।