বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁয় সবজির দরপতনে হতাশ কৃষক খুশি ক্রেতা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫২ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা সবজি।

প্রথম দিকে দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে তা অর্ধেকে নেমে এসেছে। অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে। শীতকালীন আগাম সবজির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেলেও হতাশার কথা জানিয়েছেন চাষিরা।

রোববার সকালে শহরের গোস্তহাটির মোড় এলাকায় জেলা সদরের সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কৃষকেরা বলছেন, সবজি চাষে বিগত সময়ের তুলনায় উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে। হঠাৎ এমন দরপতনে লোকসানের শঙ্কা করছেন তারা।

অন্যদিকে বিক্রেতাদের দাবি, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই দাম কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি, ধনে পাতা, লাউ, পেঁপে, বেগুন, শিম, মুলাসহ শীতের সবজির ব্যাপক সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে এসব সবজির কেজিপ্রতি দাম ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। পিস হিসেবে বিক্রি হওয়া সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।

একটি ফুলকপি বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০-৪৫ টাকা। একটি লাউ ২০-২২ টাকায় এবং বাঁধাকপি প্রতিটি ২৫-৩০ টাকায় এখন বিক্রি হচ্ছে বাজারগুলোতে।

আর প্রতিকেজি দাম কমে বেগুনের হয়েছে ১৫-২০ টাকা, মুলার ১৫-২০ টাকা, শিমের ৩০-৩২ টাকা, ধনে পাতার ২৫-৩০ টাকা, পালংশাকের ১৫-১৬ টাকা, বরবটির ২০-২২ টাকা, পেঁপের ১৬-১৮ টাকা ও করলার ২৫-৩০ টাকা।

এছাড়া ১৪০-১৫০ টাকা পর্যন্ত দাম ওঠা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে।

মাজেদুর রহমান নামের এক ক্রেতা বলেন, শীতকালীন শাকসবজির দাম এতদিন খুব চড়া ছিল। সাধারণ ক্রেতাদের কেনার মতো অবস্থা ছিল না। এখন সবজির দাম অনেক কমে গেছে।

জাহাঙ্গীর আলম নামের আরেক ক্রেতা বলেন, পাইকারি বাজারে সবজির দাম কমলেও খুচরা বাজারে অনেক বিক্রেতা সুযোগ বুঝে এখনো বেশি দামেই সবজি বেচছেন। অথচ কৃষক দাম পাচ্ছেন না। এ জন্য সরকারিভাবে নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন।

খুচরা সবজি বিক্রেতা আজাদ মিয়া বলেন, সরবরাহ ও আমদানি কমে গেলে সবজির বাজারদর বাড়তে পারে। পাইকারি সবজি ব্যবসায়ী সুনীল চন্দ্র বলেন, বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম প্রায় অর্ধেকে নেমেছে।

এদিকে হঠাৎ সবজির দরপতনে লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা।

কৃষক আজিজুল ইসলাম বলেন, সার, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। তারপরও খেতে যে ফসল আছে, তা থেকে লাভের আশায় ছিলেন তিনি। তবে যেভাবে দাম কমেছে, তাতে লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষক মমিনুর রহমান বলেন, বর্তমানে বাজারে শীতকালীন সবজির দাম খুবই কম। অনেক স্বপ্ন নিয়ে কৃষকেরা ফসল নিয়ে এই বাজারে এলেও দাম দেখে হতাশ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, আবহাওয়া অনুক‚লে থাকায় সবজির উৎপাদন বেড়েছে। উৎপাদন বেশি হলে দাম কিছুটা কমে আসে। তবে দাম কমলেও কৃষকের খুব একটা লোকসান হবে না। কারণ শুরুর দিকে আগাম জাতের সবজি বিক্রি করে কৃষকেরা বেশ লাভবান হয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু এখন উৎপাদন বেশি, আশাব্যঞ্জক ফলন পাওয়া গেলে দাম কিছুটা কম হলেও কৃষকেরা লাভবান হবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com