সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নুহাশ পল্লীতে আজ নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন।

মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তাঁর পরিবার, স্বজন ও ভক্ত-পাঠকরা। হুমায়ূন আহমেদের দর্শনে উদ্ধুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলাভাষার চর্চা হোক এমনটা প্রত্যাশা লেখকের পরিবারের। 

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন লেখকের হাতে গড়া গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখককে স্মরণ করা হলো।

সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়‌। এর আগে 

শনিবার (১২ নভেম্বর) রাত থেকেই হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে অবস্থান করেছেন জন্মদিন পালন উপলক্ষে।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপ কালে হুমায়ূন আহমেদের দর্শনে উদ্ধুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলা ভাষার চর্চাটা যেন অব্যাহত থাকে-এমন প্রত্যাশার কথা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com