বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস সংক্রমণের হার ০.৯২ শতাংশ রেকর্ড করা হয়েছে ।গতকাল সংক্রমণের হার ছিল ০.৮৫ শতাংশ।
এদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে দেশে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা ময়মনসিংহ বিভাগের ৫১ থেকে ৬০ বছরের এবং ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ই নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪২৯ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬২০৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬১ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন। আজ সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৪৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৫১২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।