বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ০.৬৬ শতাংশ রেকর্ড করা হয়েছে।
মৃত ব্যক্তি সিলেট বিভাগের ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২০শে নভেম্বর সকাল ৮টা থেকে ২১শে নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোন মৃত্যু হয়নি, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবার দুই জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪৩১ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৬৪ শতাংশ, পরশু ছিল ১.১০ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.২২ শতাংশ, বুধবার ছিল ১.০৫ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৯১ শতাংশ, সোমবার ছিল ০.৯২ শতাংশ এবং রবিবার ছিল ০.৮৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬৩৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫৫ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। আজ সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৪৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৭৩০৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।