বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁয় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২৯ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে জব্দ করা ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস হওয়া মাদকের মধ্যে ছিল, ইয়াবা ৯০৯ পিস, ভারতীয় মদ ৬ হাজার ৫০১ বোতল, গাঁজা ১৭৯ কেজি, ফেনসিডিল ২৪ হাজার ২০৫ বোতল, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৭৪৬ পিস, নেশা জাতীয় সিরাপ ১০ হাজার ৮৬০ বোতল, নেশা জাতীয় ইনজেশন ১১ হাজার ৮৪৮ পিস, হেরোইন ৭৭ পুরিয়া, গুঁড়া তামাক ১৬৫, পাতার বিড়ি ৪১ হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১ কেজি।

প্রধান অতিথি হিসেবে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন উত্তর-পশ্চিম অঞ্চলের রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমন্বিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরও সম্প্রসারিত করছে। আমাদের সবার লক্ষ্য থাকবে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং সরকারের মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্সে ঘোষণা করেছে সেই লক্ষ্যে কাজ করা।

এছাড়াও মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির উদ্ধার করা ৬টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্বিক জাদুঘরের সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।

এসময় রাজশাহীর বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক, নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামানসহ সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com