সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে আগুন লেগে ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীন টেক্সটাইল টেক্সটাইল গ্রুপের এমএল স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার  দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের সঙ্গে কারখানার শ্রমিকরাও আগুন নেভানোর কাজ করে। ওই গোডাউনে আগুন লাগায় একই কমপ্লেক্সের ভেতরে থাকা তিনটি কারখানা বন্ধ রয়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে।

তিনি আরো জানান, আগুন দুপুর বারোটার দিকে নিয়ন্ত্রণে আসে। তা অন্য কোথাও ছড়াতে পারবে না। 

এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

শামীম টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার কুনাল কান্তি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনে থাকা তুলা-সুতা পুড়ে কমপক্ষে ১ শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com