বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শান্তি র‌্যালী

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে সর্বসাধারণের একটি শান্তি র‌্যালী রাঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাঙ্গামাটি রিজিয়নের জোন এর মাঠে গিয়ে শেষ হয়।

সকালে রাঙ্গামাটি কলেজ মাঠে ২৫ বছর পুর্তি উপলক্ষে কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল আশিকুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হল মাঠে ১৭ জন দুস্থ ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক অনুদান, ঢেউটিন, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, নারীদের সেলাই মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রগিডেয়িার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান এবং আমরা আশা করি সেনাবাহিনীকে অনুকরনীয় হিসাবে গ্রহণ করে ধর্ম বর্ণ জাতি উপজাতি এবং লিঙ্গ ভেদাভেদ ভুলে গিয়ে সকলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এছাড়াও যে কোন প্রয়োজনে সেনাবাহিনীর এরূপ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com