মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

দেশে প্রথম ‘যুদ্ধশিশু’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেল সিরাজগঞ্জের মেরিনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জের তাড়াশর উপজেলার মেরিনা খাতুন। ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালকের অনুরোধ করা পত্রটি ‘যুদ্ধশিশু’ মেরিনা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তাড়াশের উত্তর পাড়া গ্রামের মৃত ফাজিল আকন্দের বিধবা স্ত্রী পচি বেগমকে (বর্তমানে মৃত) বাড়ি থেকে স্থানীয় রাজাকাররা অস্ত্রের মুখে তুলে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আটক রেখে হানাদার বাহিনী তার ওপর অমানবিক শারীরিক পাশবিক নির্যাতনের ফলে জন্ম হয় যুদ্ধশিশু মেরিনা খাতুনের। অবশ্য এ কারণে ২০১৮ সালে পচি বেওয়াকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেটভুক্তও করা হয়েছে।

‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত সম্বলিত পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেরিনা খাতুন বলেন, স্বাধীনতার এত বছর পর দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি দেয়ায় সে খুবই খুশি ও আনন্দিত।

এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সেইসাথে মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধশিশুদের আর্থিকভাবে সম্মানী ভাতা প্রদানের দাবিও জানিয়েছে মেরিনা।

এরআগে সিরাজগঞ্জের তাড়াশের বীরঙ্গনা পচি বেওয়ার (মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত) মেয়ে মেরিনা খাতুন ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ২০২২ সালের ৮ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক মো: জহুরুল ইসলাম রোহেল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৮২তম সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ৯.১৩ নম্বর আলোচ্য সূচিতে আলোচনা শেষে সর্বসম্মতভাবে ‘যুদ্ধশিশু’ হিসেবে মেরিনা খাতুনকে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে দেশের কোথাও কাউকে যুদ্ধশিশুর স্বীকৃতি দেয়া না হলেও স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম সিরাজগঞ্জের মেরিনা খাতুন দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি পেল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com