বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা: উপদেষ্টা জাহেদ মাঠ-পার্ক পুনরুদ্ধার উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সাত বছর পর পর্দা উঠলো রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের

  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর রাঙ্গামাটিতে পর্দা উঠলো রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের।

২০১৫ সালের পর আবারো শুরু হলো এই টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা বনাম জুরাছড়ি উপজেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো এই টুর্নামেন্ট।

রবিবার (১২ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

রাঙ্গামাটি পুলিশ সুপার ও ফুটবল উপ কমিটির আহবায়ক মীর তৌহিদ এর সভাপতিত্বে আনুষ্ঠান মঞ্চে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃশফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল নাথ, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া। 

প্রধান অতিথির উদ্বোধনী ভাষনে মিজানুর রহমান বলেন, খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে বার্তা দিতে চাই তরুন প্রজন্ম যাতে খেলা প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে নিয়মিত খেলাধুলার আয়োজন করার। শুধু বরুন,কিংশুক নয় ভবিষ্যতে রাঙ্গামাটি থেকে আরো খেলোয়াড় জাতীয় দলে খেলবে বলে প্রত্যাশা করেন।

সভাপতির ভাষনে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় তুলে আনার জন্য নিয়মিত টুর্নামেন্টের পাশাপাশি প্রশিক্ষণ ক্যাম্পেরও আয়োজন করা হবে। একই সাথে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যায় নির্বাহের জন্য স্থানীয় প্রতিষ্ঠান ছাড়াও বাহিরের প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com