বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনা বিমান বন্দর নির্মাণ প্রকল্প স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। একইসঙ্গে প্রকল্প স্থগিতাদেশ প্রত্যাহার ও পুন:চালুর দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।
রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা এই দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রীকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান।