শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক বাজারে প্রতিদিন ১০ লাখ টাকার বিকিকিনি হয় বাংলা কলা

  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : শনিবার (৮ এপ্রিল) সকাল ৮ টায় রাঙ্গামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাটে গিয়ে দেখা যায় সাপ্তাহিক বাজারে লোকে লোকারণ্য।

ভিড় ঠেলে জেটিঘাট পল্টনে গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদ ধরে শত শত ইঞ্জিন চালিত বোট করে বাগানে লাগানো বাংলা কলা নিয়ে ঘাঁটে ভিড়ছেন এক একটি বোট। মুহূর্তে সেই বোটের সামনে জড়ো হচ্ছেন কলার বেপারিরা। এই যেন কলার হাট। 

কথা বলে জানা যায়, যেখানে সাপ্তাহিক বাজারে প্রায় ১০ লাখ টাকার বাংলা  কলা বিকিকিনি হয়। বিলাইছড়ি উপজেলা সদর, ধুপশীল, লতাপাহাড়, ফারুয়া, রাইক্ষং, কেংড়াছড়ি, কাপ্তাইয়ের হরিনছড়া, বারুদগোলাসহ বিভিন্ন জায়গা হতে বিক্রেতারা সাপ্তাহিক বাজার শনিবার বাজারে এই কলা নিয়ে আসেন বিক্রির উদ্যোশ্যে। রমজান মাস থাকায় এখন কলার চাহিদা বেশি বলে ক্রেতা বিক্রেতারা জানান। 

সেখানে কথা হয় হরিণছড়া এলাকার কৃষক আনন্দ জয় তনচংগ্যা, শ্যামল তনচংগ্যা এবং কেংড়াছড়ির সাধনময় চাকমার সাথে। তাঁরা জানান, আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত এই কলা আমরা জেটিঘাট বাজারে প্রতি শনিবার নিয়ে আসি। তবে গত শনিবার বৈরী আবহাওয়ার কারণে কলা বিক্রি করতে না পারলেও আজ (শনিবার) আনার সাথে সাথে সব কলা বিক্রি হয়ে গেছে। এই কলা বিক্রি করে আমরা মাসে অনেক টাকা আয় করি, এতে আমাদের সংসারও চলছে বেশ ভালো।

কাপ্তাই জেটিঘাটে দীর্ঘ ১৫ বছর ধরে সাপ্তাহিক বাজারে কলা কিনতে আসেন রাঙ্গুনিয়া শান্তি নিকেতনের ব্যবসায়ী প্রদীপ কুমার দে।

তিনি জানান, রমজান মাস কলার দাম একটু বেশি। তবে আমরাও এখান থেকে  কলা নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি। ফরমালিন মুক্ত তাই পাহাড়ীদের বাংলা কলার কদরও বেশী।

বিগত ২০ বছর ধরে জেটিঘাট হতে কলা নিয়ে শহরের বিভিন্ন স্পটে বিক্রি করেন বাঁশখালির কলা ব্যবসায়ী ইব্রাহীম।

তিনি জানান, সমতলে পাহাড়ি এই কলার বেশ চাহিদা আছে। এই বাংলা কলা বেশ সুস্বাদু। আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ট্রাকে করে শহরে এই কলা নিয়ে যায়।

কথা হয় ঘাঁট শ্রমিক আবু ইউসুফ, নুরুনবীসহ আরোও কয়েকজনের সাথে। তারা সেই সময় বোট হতে কলা তুলে ট্রাকে তুলে দিচ্ছেন।

তারা সকলে জানান, সাপ্তাহিক শনিবার বাজারে প্রচুর পরিমান কলা এই ঘাট দিয়ে আসে। আমরা প্রতিদিন গড়ে ৬ শত টাকার মতো আয় করি এই কলা আনলোড করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com