রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুষ্টিয়া থেকে খুলনা ফরিদপুর রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : চারদিনের মাথায় কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে বাস ‘ধর্মঘট’ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে কুষটিয়া জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা একটা থেকে বাস চলাচল শুরু হয়েছে।শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহননেতারা। এতে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বাসমালিক-শ্রমিকদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়। তবে সেখান থেকে কোনো সমাধান আসেনি। তাই সোমবার আবারও বাসমালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

এই সভায় কুষ্টিয়ার পাশাপাশি ঝিনাইদহ জেলার পরিবহন নেতারাও উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com