রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি

পাইকগাছার ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার আবারও হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩৯ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা (খুলনা): দেশব্যাপী বৃক্ষমানব হিসেবে পরিচিত খুলনার পাইকগাছার আবুল বাজনদার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত শনিবার (১৩ মে) দুপুরে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আবুলের আবার ভর্তির বিষয়টি নিশ্চিত
করে সাংবাদিকদের বলেন, আরো আগেই তাকে চিকিৎসা নিতে ঢাকায় আসার কথা বলা
হয়েছিল। তবে তখন তিনি আসেননি। সর্বশেষ তাকে ভর্তি করা হয়েছে। শিগগিরই তার
চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।

চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’
রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়।
এর আগে, ২০১৬ সালে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবুল
বাজনদার। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি বিভাগের চিকিৎসকেরা তাঁর দুই হাতে অস্ত্রোপচার করেন। এরপর তিনি
সেরে উঠবেন বলে আশাও করেছিলেন তারা। সে সময় চিকিৎসকরা ধারাবাহিকভাবে তার শরীরে অন্তত ২৫ বার অস্ত্রোপচার করেন। চিকিৎসকদের শক্তিশালী টিম একে একে
তার শরীরের হাত-পায়ের গঁজানো শিঁকড়গুলো অস্ত্রোপচারের মাধ্যমে কেটে
ফেলেছিলেন।

তবে আবুলের শরীরে আবার বাসা বেঁধেছে রোগটি। আবারও তার দুই হাতের কব্জি
থেকে আঙুলের উপর পর্যন্ত শিঁকড় গজিয়েছে। পাশাপাশি তার দু’ পায়েরও অবস্থা
একই।

সর্বশেষ গত শনিবার তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন, ৭০১
নং ওয়ার্ডে।

আবুল বাজনদারের বাড়ি খুলনার পাইকগাছায়। তিনি দুই মেয়ের বাবা।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com