বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

করোনায় মৃত্যু নাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৬.৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে ।   

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ই জুন সকাল ৮টা থেকে ১৩ই জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৬.৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে, পরশু কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়, সোমবার দুইজনের মৃত্যু হয়, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৯৬ শতাংশ, পরশু ছিল ৭.৩৫ শতাংশ, শনিবার ছিল ৫.৪১ শতাংশ, শুক্রবার ছিল ৭.৭৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.৬৯ শতাংশ, বুধবার ছিল ৮.২১ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৪৩ শতাংশ, সোমবার ছিল ৫.৮৩ শতাংশ, রবিবার ছিল ৭.৬৪ শতাংশ, শনিবার ছিল ৬.১১ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৯৯ শতাংশ, বুধবার ছিল ৬.০৩ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.২৪ শতাংশ, সোমবার ছিল ৫.১৩ শতাংশ, রবিবার ছিল ৫.৫০ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনায় ২৯৪৫২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭১ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪০৬৮১জন।

গত ২৪ ঘণ্টায় ১১৩ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ৬৯৮৩ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৩৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৩৫ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১০৭২ নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৪ লাখ ৪৫৩৭৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com