শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত

সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ করোনা সংক্রমণ ৯.০৪ শতাংশ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে বুধবার করোনাভাইরাস সংক্রমণের হার ৯.০৪ শতাংশ রেকর্ড করা হয়েছে যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।    

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ই জুন সকাল ৮টা থেকে ১৪ই জুন বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৯.০৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল করোনায় কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়, সোমবার দুইজনের মৃত্যু হয়, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৬২ শতাংশ, পরশু ছিল ৬.৯৬ শতাংশ, রবিবার ছিল ৭.৩৫ শতাংশ, শনিবার ছিল ৫.৪১ শতাংশ, শুক্রবার ছিল ৭.৭৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.৬৯ শতাংশ, বুধবার ছিল ৮.২১ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৪৩ শতাংশ, সোমবার ছিল ৫.৮৩ শতাংশ, রবিবার ছিল ৭.৬৪ শতাংশ, শনিবার ছিল ৬.১১ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৯৯ শতাংশ, বুধবার ছিল ৬.০৩ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.২৪ শতাংশ, সোমবার ছিল ৫.১৩ শতাংশ, রবিবার ছিল ৫.৫০ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনায় ২৯৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪০৮১৫জন।

গত ২৪ ঘণ্টায় ১০২ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ৭০৮৫ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৩৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৩৫ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৪৮৩ নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৪ লাখ ৪৬৮৬১ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com