বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ই জুন সকাল ৮টা থেকে ১৬ই জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৯.৭৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৭.১৩ শতাংশ, পরশু ছিল ৯.০৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৬২ শতাংশ, সোমবার ছিল ৬.৯৬ শতাংশ, রবিবার ছিল ৭.৩৫ শতাংশ, শনিবার ছিল ৫.৪১ শতাংশ, শুক্রবার ছিল ৭.৭৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.৬৯ শতাংশ, বুধবার ছিল ৮.২১ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৪৩ শতাংশ, সোমবার ছিল ৫.৮৩ শতাংশ, রবিবার ছিল ৭.৬৪ শতাংশ, শনিবার ছিল ৬.১১ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৯৯ শতাংশ, বুধবার ছিল ৬.০৩ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.২৪ শতাংশ, সোমবার ছিল ৫.১৩ শতাংশ, রবিবার ছিল ৫.৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪১১৩২জন।
গতকালও করোনায় একজনের মৃত্যু হয়েছে, পরশুও একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়, সোমবার দুইজনের মৃত্যু হয়, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি এবং শুক্রবার দুইজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৪৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৮৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ৭২৩৮ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৩৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৩৪ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৭০৫ নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৪ লাখ ৫০৬৮৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।