রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি

রাজনৈতিক পদ পেয়ে সোনার হরিণ সরকারি চাকরি ছাড়লেন এক নেতা!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সোনার হরিণ নামক সরকারি চাকরির চেয়ে এখন রাজনীতি যে একটি লাভজনক পেশা তারই প্রমাণ দিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত সুমন রহমান।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তাকে নিয়ে সমালোচনা শুরু হলে সুমন সোনার হরিণ নামক সরকারি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। এ তথ্য নিশ্চিত করে সুমন রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি করতেন এখন তার উপর অর্পিত এই গুরুদায়িত্ব যে কোন মূল্যে নিষ্ঠার সাথে পালনের পাশপাশি জেলার প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তোলার কথা জানান।

ইতিমধ্যেই সুমন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবেরে ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস পদের চাকরি থেকে ইস্তফা দেয়ার লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন।

এই ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান জানান, সুমন রহমান ২০১৩ সালে সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএস পদে চাকরিতে যোগদান করে অদ্যাবধি নিয়োজিত ছিলেন। কিন্তু চাকরি থেকে ইস্তফা দেয়ার জন্য তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর বুধবার একটি আবেদন করেছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস সুমন রহমানের চাকরি থেকে ইস্তফা দেয়ার লিখিত একটি আবেদন পেয়েছেন বলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, তার আবেদন মঞ্জুরের পর তিনি আর সরকারি কর্মচারী থাকবেন না।

উল্লেখ্য,কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি দীর্ঘ ১০ বছর পর অতি সম্প্রতি ঘোষণা করেছে। জাকিরুল ইসলাম লিমনকে সভাপতি ও সুমন রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com