বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

দেশের প্রথম এটিএম অ্যাসেম্বলি প্ল্যান্টের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: দেশের প্রথম এটিএম অ্যাসেম্বলি প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে যারা-জামান টেকনোলজি লিমিটেড কারখানায় এর উদ্বোধন করা হয়। এই সময় আনন্দ উৎসবে উদ্বোধনী কেক কাটা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফরুল্লাহ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মৃধা মোহাম্মদ আরিফুজ্জামান ও জিআরজি ব্যাংকিং ইকুইপমেন্ট (হংকং) লিমিটেড এর সিইও লিন্ডা লু বক্তব্য রাখেন। 

তারা জানান, বর্তমান সরকারের আমলে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে যারা জামান টেকনোলজির এটিএম প্লান্টে প্রাথমিক পর্যায়ে  প্রতিদিন অন্তত ৩০ টি করে এটিএম মেশিন তৈরি করা হবে। এর ফলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ভবিষ্যতে এই মেশিন বিদেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com