সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে ১৯ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

তাদের কাছ থেকে 8 বান্ডিল তাশ, ১৫৩ টি খোল তাশ ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফাতারকৃতরা হলো- আরিফ মিয়া (১৯), মো: সফু (২০), রোকন মিয়া (২২), সুমন মিয়া (৩৮), বিশ্বজিৎ (৩৪), ইমরান হোসেন (১৮), বাবলু (২৫), মোমেন মিয়া (৩২), মো: মমিন (২৬) মেহেদী হাসান  (২২), সেলিম (৪০), তসলিম আহমেদ (৪৭), লিটন মিয়া (৪৬), রুস্তম আলী (২৭), বাপ্পি (২২), উজ্জ্বল মিয়া (২২) রিজু (২৩), নোমান (২৮) ও আলমগীর হোসেন (৩০)। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো: ইব্রাহিম খান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জুয়া খেলার একটি আস্তানার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার আরিচপুর জামাই বাজার এলাকায় হানা দেয়। সেখানকার একটি আস্তানা থেকে ১৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ তার এবং খেলায় ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com