মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

টানা দুই দিন করোনায় মৃত্যু হয়নি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:দেশে মঙ্গলবার টানা দুই দিন করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ই জানুয়ারি সকাল ৮টা থেকে ১৬ই জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৫.১৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকালও করোনায় মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৪৭৯ জন।

গতকাল সংক্রমণের হার ছিল ৫.৫৭ শতাংশ, পরশু ছিল  ৫.০২ শতাংশ,শুক্রবার ছিল ৩.৫৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.০৪ শতাংশ, বুধবার ছিল ১০.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ৫.৩৮ শতাংশ, সোমবার ছিল ৪.৩৯ শতাংশ, রবিবার ছিল ৪.২১ শতাংশ এবং শনিবার ছিল ৪.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬৬৫১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৪০৯০ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৪১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৪১ শতাংশ।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৬ লাখ ৩৮১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com