বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমাতে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা জরুরি: শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: পরিবেশের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার জন্য প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা জরুরি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, রিসাইকেলের মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সারা বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। চাহিদা যেমন বাড়ছে তেমনি নতুন নতুন পণ্য সামগ্রী বাজারে আসছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের এই শিল্পের যথেষ্ট সুনাম সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিপিজিএমইএ এবং ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: মনসুরুল আলম এবং ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হুসনা ফেরদৌস সুমি উপস্থিত ছিলেন।

অর্থনীতিতে প্লাস্টিক শিল্প বিরাট অবদান রাখছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে নতুন নতুন উন্নতমানের পণ্য উৎপাদন ও রপ্তানী বৃদ্ধির মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত শিল্পসমৃদ্ধ উন্নত দেশ গঠনের অভিলক্ষ্যে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ আমাদের  লক্ষ্য।

উল্লেখ্য, চার দিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় দেশের প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি ৬৫৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ২০টি দেশের ৬০০ কোম্পানির ৮০০ স্টল এবং দেশীয় ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল। মেলা ২৪-২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com