মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

শিল্পমন্ত্রীর সাথে মিতসুবিশি প্রতিনিধিদলের সাক্ষাৎ ।। ভোলায় সার কারখানা স্থাপনে সযোগিতার আগ্রহ প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : জাপানের বিখ্যাত মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে আরেকটি সার কারখানা নির্মাণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

রবিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সাথে সাক্ষাতকালে মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানান।

ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক  ইয়ুচি সায়মার নেতৃত্বে প্রতিনিধিদলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব মো: আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনে মিতসুবিশি যেভাবে সহযোগিতা করেছে, একইভাবে ভোলায় গ্যাসভিত্তিক একটি সার কারখানা নির্মাণে তাদের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি। ভোলাতে আমরা সম্ভাব্যতা যাচাই করছি। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে কিছুটা ছোট পরিসরে আরেকটি সার কারখানা নির্মাণ করবো। এটির বাৎসারিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ মে:টন হতে পারে।

মিতসুবিশি প্রতিনিধিদল ঘোড়াশাল পলাশ সার কারখানার সর্বশেষ অবস্থা শিল্পমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে সার কারখানাটি বাংলাদেশের কাছে বুঝিয়ে দিবেন বলে জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com