মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সাত দিন পর করোনায় একজনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে টানা সাত দিন পর বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।  

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৭ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৭.০২ শতাংশ রেকর্ড করা হয়েছে।

মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন মহিলা।

গতকালও করোনায় মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়, সোমবার কোনো  মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি,  বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়, রবিবারও করোনায় একজনের মৃত্যু হয়, শনিবার করোনায় মৃত্যু হয়নি,শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবারও কোনো মৃত্যু হয়নি, রবিবার একজনের মৃত্যু হয়, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৪৮৩ জন।

গতকাল সংক্রমণের হার ছিল ৬.৯৬ শতাংশ, পরশু ছিল ৬.৫৩ শতাংশ, শনিবার ছিল ৬.১৭ শতাংশ, শুক্রবার ছিল ৭.৩৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৮.৩১ শতাংশ, বুধবার ছিল ৮.০৭ শতাংশ, মঙ্গলবার ছিল ৭.০৫ শতাংশ, সোমবার ছিল ৬.১০ শতাংশ, রবিবার ছিল ৫.৮১ শতাংশ, শনিবার ছিল ৮.০৬ শতাংশ, শুক্রবার ছিল ৬.৪৮ শতাংশ,  বৃহস্পতিবার ছিল ৮.৭০ শতাংশ, বুধবার ছিল ৯.২৬ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৪১ শতাংশ, সোমবার ছিল ৮.৬২ শতাংশ, রবিবার ছিল ৫.১৪ শতাংশ, শনিবার ছিল ৫.৯২ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৩ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.১২ শতাংশ , বুধবার ছিল ৪.৯২ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.২১ শতাংশ, সোমবার ছিল ৫.১৯ শতাংশ, রবিবার ছিল ৫.৫৭ শতাংশ, শনিবার ছিল ৫.০২ শতাংশ,শুক্রবার ছিল ৩.৫৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.০৪ শতাংশ, বুধবার ছিল ১০.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ৫.৩৮ শতাংশ, সোমবার ছিল ৪.৩৯ শতাংশ, রবিবার ছিল ৪.২১ শতাংশ এবং শনিবার ছিল ৪.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৭৪০৭জন।

গত ২৪ ঘণ্টায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৪৬০৯ জন। সুস্থতার হার রেকর্ড করা হয় ৯৮.৪০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮.৪০ শতাংশ।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৬ লাখ ৪৯২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com