মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

দক্ষিণ কোরিয়ার কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দক্ষিণ কোরিয়ার কিয়া মটরস করপোরেশন এর কিয়া ব্র্যান্ডের সেরাটো সিডান কার সংযোজন ও বাজারজাত করার লক্ষে কিয়া মটরস কর্পোরেশন এর অথোরাইজড প্রতিষ্ঠান এসটিএক্স করপোরেশন, দক্ষিণ কোরিয়া এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদ এবং এসটিএক্স করপোরেশনের সিইও পার্ক সাং জুন এমওইউতে স্বাক্ষর করেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র চেয়ারম্যান মো: মনিরুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত  দেলওয়ার হোসেন এবং কিয়া বাংলাদেশ এর প্রতিনিধি মেঘনা অটোমোবাইল এর এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং এসটিএক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাং হ (স্টেভিন) পার্ক, মবিলিটি বিজনেস ডিভিশন টীম লিডার সাংনাম কিম উপস্থিত ছিলেন।

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিস লিমিটেড সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের নিকট ব্র্যান্ড নিউ সিডান কার স্বল্পমূল্যে সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com