সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ৩৭ হাজার কোটি টাকা ব্যয় করছে: অর্থ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর মিউনিক নিরাপত্তা সম্মেলনে যে ছয় দফা প্রস্তাব দিয়েছেন যার প্রথমটি ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়ন বিষয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলো যে অঙ্গিকার করেছে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পালন করতে হবে। এছাড়া তিনি ২০২৫ পরবর্তী নতুন জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে গুরাত্বারোপ করছেন।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকারের ২৫ টি মন্ত্রণলায় ও বিভাগ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলতি অর্থবছরে ৩৭ হাজার কোটি টাকার বেশী ব্যয় করছে। গ্রীন ইকোনমি জেন্ডার বৈষম্য কমিয়ে নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করবে। যা সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদান তুলে ধরে তাদের কাজের ইতিবাচক পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে। ২০৩০ সালের মধ্যে জলবায়ু এবং জেন্ডার সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা করতে হবে।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটলে দি এশিয়া ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা বহ্নিশিখার  যৌথ আয়োজনে ; এমপাওয়ারিং উইমেন ফর ক্লাইমেট জাস্টিস; প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন, মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রধান অতিথি এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দি এশিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  মিজ লরেল ই মিলার উইমেন্স ক্লাইমেট রেজিলেন্স এন্ড এ্যাডাপ্টেশন এ্যালায়েন্স কর্মসূচির সূচনা করেন। প্যানেল আলোচনা পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর অংশগ্রহণ, মিটিগেশন, এ্যাডাপ্টেশন এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বিষয়ে প্যানেলিষ্টবৃন্দ প্রবন্ধ ও ধারনাপত্র উপস্থাপন করেন। এসময় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও অংশীজন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com