সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট চত্বরের জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের নামাজ পরিচালনা করেন।
নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ ও জনগণের স্বার্থে জীবন উৎসর্গকারী বীর শহীদদের চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী সেনাবাহিনীর একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে শাহাদাত বরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তি কামনায় দোয়া করা হয়।
মোনাজাতে বিশ্ব শান্তি, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবি সাহায্য কামনা করা হয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নামাজ শেষে ঈদগাহে মুসুল্লীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ঈদের এই জামাত ঘিরে নামাজের মাঠ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এরআগে রাষ্ট্রপ্রধান জাতীয় ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং  ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com