শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের রেজাউল সিঙ্গাপুরের ব্যাংকার স্ত্রী নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন

  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: গভীর প্রেমে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের রেজাউল করিমের সাথে সংসার বাঁধলেন সিঙ্গাপুরের যুবতী ব্যাংকার জানু।

শনিবার দুপুরের দিকে ওই গ্রামের ঈদগাঁ মাঠে হেলিকপ্টার অবতরণ করে প্রাইভেট কারযোগে নিজ বাড়িতে যান নবদম্পতি।

হেলিকপ্টার ও তাদেরকে দেখতে এলাকার বহু নারী পুরুষ ভিড় জমায়। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ১৭ বছর আগে কনস্ট্রাকশনের কাজের জন্য সিঙ্গাপুরে পাড়ি জমান মৃত মুকুল হোসেনের ছেলে রেজাউল করিম। দীর্ঘদিন ধরে সেখানে কাজ করায় নিজেই কোম্পানি খুলে লোকজন কাজে লাগান। তার এ কোম্পানির মাধ্যমেই পরিচয় হয় ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক ও ব্যাংকার জানুর সঙ্গে। প্রথমে ভালোবাসার সম্পর্ক হলেও পরে গভীর প্রেমের টানে প্রায় ১ বছর আগে তাদের পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিশেষ করে বিয়ের পর থেকে স্মার্টফোনে বাংলাদেশী শাশুড়ি ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলা ও দেখা হয়। তবে সরাসরি শাশুড়ি দেখার ইচ্ছে জ্ঞাপন করেন সিঙ্গাপুরের স্ত্রী। অবশেষে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বিদেশী স্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসেন রেজাউল। এ ব্যাপারে সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ছিলাম। প্রায় ১ বছর আগে ওই দেশের নিয়মরীতি অনুযায়ী জানুকে বিয়ে করেছি। স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে ফিরে খুব ভালো লাগছে এবং গ্রামাঞ্চলের দৃশ্য দেখে আমার স্ত্রীও খুব খুশি হয়েছে। গ্রামে নতুন বউ ঘরে আসা উপলক্ষে অনুষ্ঠান হবে। এক সপ্তাহ গ্রামের বাড়ি থাকার পর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাবো আমাদের জন্য সবাই দোয়া করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com