বাংলা হেডলাইনস : জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও UNFPA এর নির্বাহী পরিচালক ড. নাতালিয়াকানেম বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ড. কানেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন একইসাথে তিনি জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকার জন্য সাধুবাদ জানান।
প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনএর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়।
সভায় UNFPA এরপিও স্মিথ, এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর, ক্রিস্টিন ব্লখাস, রিপ্রেসেন্টেটিভ, ইউএনএফপিএ বাংলাদেশ, স্যামুয়েল চরিজ, চিফ অব স্টাফ, ইউএনএফপিএ, ড. ইলিজা আজয়েই, চিফ, এডোলেসেন্ট এন্ড ইয়ুথ ইউনিট, ইউএনএফপিএ বাংলাদেশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।