রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ শিল্পমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : গতিশীলতা বৃদ্ধি ও মনিটরিং জোরদারপূর্বক মন্ত্রণালয়ের অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মন্ত্রী রবিবার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের মে/২০২৪ মাসের এডিপি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা প্রদান করেন। সভা পরিচালনা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প শেষের পথে রয়েছে। অল্প টাকার জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত শেষ করতে হবে। প্রকল্প পরিচালকদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অগ্রগতিকে দৃশ্যমান করতে হবে। মন্ত্রী এ সময় এডিপি’র সবুজ পাতায় শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, প্রকল্পগুলোর এপ্রিল ২০২৪ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি ৪৬ দশমিক ২৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি কারিগরিসহ ২৬টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ২ হাজার ৮২৩ কোটি ১২ লক্ষ টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে জিওবি খাতে ২ হাজার ২০২ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প সাহায্য হিসাবে ৮ কোটি ২২ লক্ষ টাকা ও স্ব-অর্থায়ন হিসাবে ৬১২ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

বিসিআইসি, বিসিক, বিএসইসি, বিএসটিআই, বিএসএফআইসি, বিটাক, এনপিও, বিআইএম-সহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ সভায় অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com