শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের নিকট দৃষ্টান্ত স্বরূপ:শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের নিকট দৃষ্টান্ত স্বরূপ।

“আমাদের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে।”

গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ৫০তম। ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬.২ মিলিয়ন থেকে ১৮.৬ মিলিয়নে উন্নীত হয়েছে।

মন্ত্রী শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হইল’ আয়োজিত “Inner Wheel District 345” এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্প মন্ত্রী বলেন, ‘আমি ‘ইনার হুইল’ এর ব্যতিক্রমী ও ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে পেরে আনন্দিত।’

তিনি বলেন, একশো বছর আগে ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রোটারিয়ানদের স্ত্রী তথা সমাজে প্রাধিকারপ্রাপ্ত ও অগ্রগামী নারীদের একটি দল লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ‘ইনার হুইল’ নামক জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করে যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশ সহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ‘ইনার হুইল’ কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী এসময় “Inner Wheel  District 345” এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

“Inner Wheel  District 345” এর ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘Inner Weheel’ এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত। অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে “Inner Wheel  District 345” এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য, ইনার হুইল এর চলতি বছর ১০০ তম বর্ষপূর্তিতে সংগঠনে বিশেষ অবদান রাখায় পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলমকে সম্মানিত করা হয়। বর্তমান কার্যকরী কমিটি ও পরবর্তী কমিটির সম্মেলন হিসেবে সার্বিক অনুষ্ঠানটি হোস্ট করে ৩১টি ক্লাব। ইনার হুইলের এ সমাবেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “Shine Bright, Care for Humanity”.

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com